হোসাইনী দালান হামলায় সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

S M Ashraful Azom
পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি করছি।’
 
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে খুব দ্রুত দেশে ফিরবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা খালদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলছেন সেটাকে তিনি চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন।
 
সভাশেষে মির্জা ফখরুল বলেন, অনেক পত্রিকায় নিউজ এসেছে, খালেদা জিয়া আর ফিরবেন না। কিন্তু দেশের বাইরে তার কোনো স্থাপনা নেই, প্রতিষ্ঠান নেই বা কোনো আত্মীয়ও নেই। কাজেই দেশের বাইরে থাকার কোনো প্রশ্নই আসে না। এসব করা হচ্ছে একটি চক্রান্তের অংশ হিসেবে।
 
খালেদা জিয়া শুধুই চিকিত্সার জন্য যুক্তরাজ্যে গেছেন জানিয়ে তিনি বলেন, প্রথমে চোখের চিকিত্সা শেষে এখন পায়ের চিকিত্সা নিচ্ছেন। সব মিলিয়ে ডাক্তার তাকে ছাড়পত্র দিলেই দেশে চলে আসবেন। খুব দ্রুতই আসবেন। আশা করি, ৭ নভেম্বরের আগেই তিনি দেশে ফিরবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top