‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে উচ্ছ্বসিত লিসা

S M Ashraful Azom
পরিচালক করণ জোহর বর্তমানে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত লিসা হায়ডন।
 
২৯ বছর বয়সী এই অভিনেত্রী ‘কুইন; ছবিতে কাজ করে বেশ পরিচিচি পেয়েছেন। এর আগে কাজ করেছিরেন ‘দ্য শৌখিন’ ছবিতে।
 
এবার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তাকে কাজের সুযোগ দিলেন করণ। এই বিষয়ে লিসা পিটিআইকে বলেছেন, হ্যাঁ, আমি ছবিটিতে কাজ করব এবং আমি এটি নিয়ে অনেক উচ্ছ্বসিত। সামনে এটির শুটিং শুরু করব।
 
ছবিটিতে লিসার চরিত্র কি সেটি জানা যায়নি। তবে তিনি গুরুত্বপূর্ণ কোনো চরিত্রেই কাজ করছেন বলে শোনা যাচ্ছে।
 
ছবিটিতে মুখ্য তিনটি চরিত্রে আছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রায় ও আনুশকা শর্মা। এরই মধ্যে লন্ডনে ছবির কিছুটা শুটিং সেরে ফেলেছেন করণ।
 
শোনা যাচ্ছে, সইফ আলি খান এবং ইমরান আব্বাসকেও দু’টি বিশেষ ভূমিকায় দেখা যাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। ২০১৬ সালের ‌অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।  খবর: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top