আইফোনের পরবর্তী সংস্করণে আর কোয়ালকমের চিপস ব্যবহার করবে না প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর পরিবর্তে ইন্টেলের চিপস ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
এ নিয়ে ইতিমধ্যে ইন্টেলের সাথে এক চুক্তি করেছে অ্যাপল। চুক্তি অনুযায়ী আইফোন ৭ এর জন্য ইন্টেলের এক হাজার কর্মী চিপস বানানো শুরুও করে দিয়েছেন। ভেঞ্চারবিট নামের এক প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, আইফোন ৭ এর জন্য ইন্টেলের নির্মিত চিপসের নাম হতে পারে ৭৩৬০ এলটিই মডেম চিপ। এতে ফোরজি নেটওয়ার্ক বা এলটিই নেটওয়ার্ককে প্রাধান্য দেয়া হয়েছে। দ্য ইনকুইর্যার।

