ফারিয়া এখনো 'দিল সে বাচ্চা'!

S M Ashraful Azom
লাক্স তারকা ফারিয়া শাহরিনের এখনো বিয়ের বয়স হয়নি। বিয়ে নিয়ে ভাববার সময় আসেনি। তিনি বিয়েকে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন। তার মতে, ভালোবাসা করে নাকি তার কোন লাভ নেই!
 
ফারিয়া মনের কথা ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন,  এখন বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। 'বিবাহ' নামটা শুনলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভয় পাই অনেক। যতই বলি ওরে লাভ করি, তারে লাভ করি কোন লাভ নেই। যার সঙ্গে আল্লাহ লিখে রাখছে তার সঙ্গেই হবে। কোন কার্টুন জানি আমাকে বউ বউ ডাকবে এই টেনশনে আমার ঘুম হারাম! কিন্তু যে আমার কাজকে রেসপেক্ট করবে। আমাকে বুঝবে আমার সততার কদর করবে, আল্লাহ যেন তাকেই আমার লাইফ পার্টনার করেন। বাট এখনই না প্লিজ। বন্ধ করেন বিবাহের প্রপোজাল দেয়া। আমি এখনো 'দিল সে বাচ্চা।
 
উল্লেখ্য, ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে মিডিয়ায় আসেন ফারিয়া। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে ব্যস্ত এ তারকা সম্প্রতি একটি দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন। সর্বশেষ ঈদে তাহসান ও মোশাররফ করিমের বিপরীতে 'আজ শুভদিন' সহ আরো বেশ কটি নাটকে দেখা গেছে তাকে। সামিয়া জামান পরিচালিত 'আকাশ কতো দুরে' সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top