স্কুল-শিক্ষিকা জবাই করে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

S M Ashraful Azom
বান্দরবানের লামা উপজেলার সমিল পাড়ায় স্কুল-শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে (২৮) জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা (৩৪)।
শুক্রবার রাত নয়টায় সমিল পাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা থোয়াইশৈমংকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনিও পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
 
জানা গেছে, গত তিন মাস আগে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্যচিং মার্মার সঙ্গে বান্দরবানের মেঘলার বাসিন্দা কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মা বিয়ে হয়। মাইক্যচিং রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। স্বামী-স্ত্রী পৌরসভার সমিল পাড়ায় তিন তলা একটি ভবনের ৩য় তলার একটি রুমে ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
 
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top