এলিয়ান স্থাপত্যের সন্ধান!

S M Ashraful Azom
এলিয়েনের অস্তিত্ব আছে কি নেই এই নিয়ে জল্পনা-কল্পনা ও গবেষণার শেষ নেই। ভিনগ্রহবাসীর সন্ধানে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা দাবি করেছেন, এলিয়েনদের তৈরি স্থাপত্যকর্মের সন্ধান পাওয়া গেছে।
 
জ্যাসন রাইট নামে পেন স্টেট ইউনিভার্সিটির একজন জ্যোতির্বিজ্ঞানী ‘বিজারি’তে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, মহাকাশে কিছু বস্তু গুচ্ছবদ্ধ অবস্থায় দেখা গেছে। এগুলো এলিয়নদের স্থাপনা হতে পারে।
 
পৃথিবীতে থেকে বহু দূরের একটি গ্রহ (কেআইসি ৮৪৬২৮৫২) পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানে একটি বিশাল কাঠামোর দেখা পেয়েছেন তারা। আর ঐ কাঠামোটিকে ‘অ্যালিয়েন সুপারস্ট্রাকচার’ বলেও দাবি করা হয়েছে। বিশাল ঐ কাঠামোটি ক্রমাগত ওঠানামা করছে। তাদের মতে, বস্তুটি ভিনগ্রহের প্রাণীদের তৈরি বিশাল সৌর প্যানেল।
 
তবে ইয়েল ইউনিভার্সিটির জ্যোতিবিজ্ঞানী তাবেথা বয়াজিয়ানের মতো আরো অনেকের কাছে বিষয়টি অবিশ্বাস্য ঠেকছে। পর্যাপ্ত তথ্য হাতে না আসায় থাকায়, এ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি জ্যোতিবিজ্ঞানীরা। ফলে আরও সময় নিচ্ছেন তারা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top