কলকাতার সাহিত্যিকদের 'দ্বিমুখী' আচরণের সমালোচনায় তসলিমা

S M Ashraful Azom
বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকদের 'দ্বিমুখী' আচরণের তীব্র সমালোচনা করলেন তার টুইটার অ্যাকাউন্টে।
 
কলকাতার লেখক-সাহিত্যিকদের রাজনৈতিক পক্ষাবলম্বনকে উল্লেখ করে তসলিমা বলেন, 'অধিকাংশ বাঙালি সাহিত্যিক ছিলেন সিপিআইএম'র সমর্থক, এখন তারা টিএমসিকে সমর্থন করছেন। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এঁরা দলবদল করেন।' এই টুইটে ফলে অনেকেই সমালোচনা করছেন তসলিমাকে। পরবর্তি এক টুইটে তিনি লেখেন, 'আমাকে কেউ চুপ করাতে পারবে না।' অনেক লেখক-সাহিত্যিক ইতিবাচকভাবে দেখছেন না।
 
জানা যাই, দিন কয়েক আগে ভারতে ‘ছদ্ম ধর্মনিরপেক্ষতা’কে আক্রমণ করে মন্তব্য করেছিলেন তসলিমা। দাদরি হত্যা, সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি নিক্ষেপসহ পর পর কয়েকটি বিতর্কিত ঘটনার প্রেক্ষিতেই তসলিমা এমন মন্তব্য করেন। সেই একই অসহিষ্ণুতার প্রশ্নেই বাঙালি লেখক-সাহিত্যকরা সম্প্রতি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ পুরস্কারও ফেরত দিয়েছেন। প্রতিবাদ ও তার পথ নিয়ে বাঙালি লেখকদের মধ্যে অবশ্য মতভেদ রয়েছে।
 
উল্লেখ্য, তসলিমা নাসরিন ধর্ম নিয়ে বিতর্কিত লেখার কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top