শ্রীলংকা ওয়ানডে দলে তিন নতুন মুখ

S M Ashraful Azom
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে তিন নতুন মুখকে স্থান দিয়েছে শ্রীলংকান নির্বাচকরা। 
শুক্রবার ঘোষিত ওয়ানডে দলে ডাক পাওয়া তিন নতুন মুখ ডান হাতি ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, স্পিন বোলার জেফ্রে বন্দরসে এবং অলরাউন্ডার ধানুস্কা গুনাথিলাকা। এ ছাড়া দলে ফিরেছেন চলমান কলম্বো টেস্টে বাদ পড়া ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। আগামী ১, ৪ এবং ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়ার আশা করছেন দলে ডাক পাওয়া তিন মুখই। এছাড়াও দলে ফিরেছেন ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া অভিজ্ঞ ওপেনার তিলকরত্নে দিলশান এবং ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। রান খরার কারণে টেস্ট দলে জায়গা হারান থিরিমান্নে। তবে সাম্প্রতিক ওয়ানডেতে ভাল করছেন তিনি।
ওয়ানডে দল : এ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরত্নে দিলশান, কুসল পেরেরো, দিনেশ চান্ডিমাল, মিলিন্দা সিরিবর্দেনে, শেহান জয়সুরিয়া, সাচিত্রা সেনানায়েকে, জেফ্রে বন্দরসে, অজন্তা মেন্ডিজ, ল্যাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা এবং ধনুস্কা গুনাথিলাকা। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top