ইন্দোনেশিয়ায় ৫.৩ মাত্রার ভূমিকম্প

Unknown
সেবা ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুরের কেফামেনানু এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩১ অক্টোবর) ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্র ছিল কেফামেনানু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top