রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আসন্ন শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ডা. মো. ওয়ালিউজ্জামান আশরাফী লতা বৃহস্পতিবার বিকালে এক মোটর সাইকেল শোভাযাত্রা ও পথ সভা করেছে। শোভাযাত্রা কালে তিনি পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত ও কুশলাদি বিনিময় করেছেন। শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে আধুনিক ডিজিটাল মডেল পৌরসভা গঠনের লক্ষে এবং পৌরবাসির জীবন যাত্রার মান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বাস্তহারা লীগ সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন ও জাতীয় শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল হক মুন্সি (বীর প্রতীক বার), বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদ মান্টু, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা রফিকুল ইসলাম ডালিমসহ দলীয় নেতৃবৃন্দ্ব। পরে পৌর শহরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গা পুজার মন্ডপ পরিদর্শণ ও তাদের সাথে কুশল বিণিময় এবং আর্থিক সহায়তা করেন। তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ্বদের বলেন ধর্ম যার যার উৎসব সবার।
