স্মাট ওপেনার ও মোবাইল অ্যাপস চালু করেছে ব্র্যাক ব্যাংক

S M Ashraful Azom
গ্রাহকদের দ্রুত অ্যাকাউন্ট খোলা সেবা প্রদানের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ‘স্মার্ট ওপেনার’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। একই সময় ‘মোবাইল অ্যাপস’ও চালু করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লোশন স্ট্র্যাটেজির আলোকে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ও ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এই দুই তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার উদ্বোধন করেন।

‘স্মার্ট ওপেনার’ এর মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক হিসাব খোলতে পারবেন। পাশাপাশি ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ‘মোবাইল অ্যাপস’ এর মাধ্যমে যেকোন সময়ে যেকোন স্থানে ব্যাংকিং সেবা পাবেন। আরো বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লোশনের এই কার্যক্রম শুরু করা হলো।

স্মার্ট ওপেনার হলো ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলার ক্ষেত্রে এ ধরনের প্রথম সেবা। এই সেবার আওতায় গ্রাহককে ব্যাংকে যেতে হবে না, বরং ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকের বাড়িতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তাদের সঙ্গে একটি ট্যাবলেট আনবেন ও তা দিয়ে গ্রাহকের ছবি তুলবেন। সেই সঙ্গে রেগুরেটরি প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র সংগ্রহ করবেন। আগ্রহী গ্রাহককে ব্র্যাক ব্যাংকের কলসেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করে বা ইংরেজিতে ‘so’ লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাত চাইতে হবে। অথবা ই-মেইল করেও গ্রাহকেরা অ্যাপয়েন্টেমেন্ট চাইতে পারবেন। ই-মেইল ঠিকানা হলো : [email protected]। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটান এলাকায় সেবাটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য এলাকায় সেবাটি সম্প্রসারণ করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top