বলিউডে শাহরুখ খান ও আমির খানকে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। কিন্তু মনে হয় এই বিষয়টি তারা খুব একটা মনে করেন না। কেননা, আমির খানের মুখে শাহরুখ খানের ছবির সংলাপ শোনা গেছে।
স্ন্যাপডিলের ‘দিওয়ালি দিল কি ডিলওয়ালি’ বিজ্ঞাপনগুলোতে আমিরের মুখে অনেক ছড়াই শোনা গিয়েছে! তার মধ্যেই একটায় এসেছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র ছোট্ট একটা শব্দ! ঐ যে ইউরোপে রাজ সিমরনকে বলেছিল, ‘পালাট’, সেই শব্দটাকেই এবার শোনা গেল আমিরের গলায়!
বিজ্ঞাপনটায় ঠিক কী বলছেন আমির? সেখানে তাকে দেখা যাচ্ছে তিন-চারটে অল্প বয়স্ক ছেলের দলে। ঠিক যে রকম একটা দল ছিল শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-তে। তাদের মধ্যে রাজের মতোই ইয়ার্কির মেজাজে একটা মেয়েকে দেখে ছড়া কাটছেন আমির।
ছড়াতে তিনি বলেছেন, ‘খাড়ে রহে হাম, উও পালাটি নেহি! খাড়ে রহে হাম, উও পালাটি নেহি! হামনে কাহা পালাট পালট পালট, উও পালাটি নেহি! অ্যায়সা ভি কেয়া হ্যায় উনকে ফোন মে, কি শাহরুখ কি ইয়ে লাইন উনপে চলতি নেহি (তার এমন ক িফোন যে শাহরুখের সংলাপ তাকে আকৃষ্ট করতে পারেন নি) ?

