মেহেরপুরে ৭ জুয়াড়ির জরিমানা

Unknown
সেবা ডেস্ক: মেহেরপুরে ভ্রাম্যমান আদালত ৭ জুয়াড়িকে জুয়া খেলার অপরাধে ২’শ টাকা করে জরিমানা করেছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের রকিব আলী ও ইজারুল ইসলাম, মোনাখালী গ্রামের বকুল হোসেন ও রাজু আহমেদ, শরিফুল ইসলাম এবং ভবেরপাড়ার আব্দুস সালামকে এ জরিমানা করা হয়। 
 
মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুর এ আলম এ আদালত পরিচালন করেন। মুজিবনগর থানা পুলিশের একাধিক দল উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top