মূল্যসূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

S M Ashraful Azom
সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার সূচকের দরপতনের পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে পুঁজিবাজারে লেনদেন। সোমবার ডিএসইতে মোট ৩১৮ টি কোম্পানির ৭ কোটি ৫৮ লাখ ৫ হাজার ৩২৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৩৭৫ টাকা। যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৬৮ লাখ টাকা বেশি।
 
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪৫৩৬ দশমিক শুণ্য ৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৭২২ দশমিক ৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১০৯২ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেনকৃত ৩১৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সসোসরিস,মোজাফ্ফর হোসেন স্পিনিং, কাশেম ড্রাইসেল, শমরিতা হাসপাতাল ও কেপিসিএল।
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- হাক্কানী পাল্প, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্সু., ফার ক্যামিক্যাল, অলটেক্স ইন্ডা., গোল্ডেন সন, লিগেসী ফুট, স্ট্যান্ডার্ড সিরামিক ও অলিম্পিক এক্সেসরিজ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- শ্যামপুর সুগার, ডেফোডিল কম্পিউটার, বিডি অটোকারস, রহিমা ফুড, শমরিতা হসপিটাল, মিরাক্যাল ইন্ডা., অগ্রনী ইন্সু., নিটল স্পিনিং, নিটল ইন্সু. ও মালেক স্পিনিং। বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top