হলিউডের জন্য প্রস্তুত দীপিকা

S M Ashraful Azom
রণবীর সিং মনে করেন তার ‘ভাল বন্ধু’ দীপিকা পাড়ুকোণ হলিউডের ছবি করার জন্য এখন প্রস্তুত। শনিবার মুম্বাইয়ে মামি মেলায় তিনি সাংবাদিকদের বলেছেন, দীপিকার উচিত সে যতগুলো ছবির প্রস্তাব পেয়েছে সেগুলো করা।
 
দীপিকাকে উদ্দেশ্য করে রণবীর বলেছেন, আমি মনে করি, তোমার যে মেধা ও প্রতিভা তাতে তুমি পাশ্চাত্যের (হলিউড) জন্য প্রস্তুত। এরই মধ্যে হলিউড তোমাকে যে সব ছবির জন্য প্রস্তাব দিয়েছে সেগুলোতে তোমার অভিনয় করা উচিত। তোমার এখন উডি অ্যালেনের মতো কোনো নামকরা নির্মাতার সঙ্গে কাজ করা উচিত।
 
এদিকে মেলায় উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে দীপিকা বলেছেন, আমি এর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলাম।
 
দীপিকা বলেছেন, বলিউডের ছবিতে কাজ করা আগেই হলিউডের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলাম। আমি সঠিক সময় আর ছবির জন্য অপেক্ষা করেছি। যখন নিজেকে প্রস্তুত বলে মনে করব তখন কাজ করব।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে সম্মানী পাই তাতে আমি সন্তুষ্ট। আমার কাছে ভাল কাজ করাই গুরুত্বপূর্ণ। শাহরুখ, সালমান বলিউডে অনেক আগে এসেছেন। তারা অন্য পর্যায়ের। তবে একই প্রজন্মের অভিনয়শিল্পীদের ক্ষেত্রে সম্মানীর পার্থক্যটি যেন স্বাভাবিক থাকে। খবর: এনডিটিভি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top