বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কাজ এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ৯টি আঞ্চলিক অফিসের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
মাউশি অধিদপ্তরে সরাসরি আবেদন করে বা পূর্বে করা আবেদন মঞ্জুর অথবা নিষ্পত্তি করার আর কোনো সুযোগ নেই।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসরড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ (৩ নভেম্বর) এ কথা বলা হয়েছে।
এছাড়া মামলা, অভিযোগ এবং অডিট আপত্তি সংক্রান্ত বিষয়ে মাউশি অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সিদ্ধান্ত সংশ্লিষ্ট উপচরিচালকসহ সকলকে অবহিত করবে।সেঅনুযায়ী প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনে আবেদন করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক উপপরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
মামলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব না হলে আঞ্চলিক উপপরিচালক প্রয়োজনীয় কাগজপত্রসহ অধিদপ্তরে প্রেরণ করবেন বলেও ওই আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, মাউশির যে নয়টি আঞ্চলিক অফিসে এমপিওভুক্তির কাজ চলবে সেগুলো হল-ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা। সূত্র: http://www.dainikshiksha.com

