প্রকাশক ও ব্লগার হত্যার পূর্ণ তদন্ত চায় জাতিসংঘ

Unknown
সেবা ডেস্ক: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এই কথা বলেন।
 
বান কি মুনের পক্ষ থেকে স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি, তাতে আমাদের অবশ্যই তীব্র নিন্দা জানানো উচিত। এই ঘটনায় পূর্ণ তদন্ত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
 
শনিবার লালমাটিয়ায় দুর্বৃত্তদের শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজন আহত হন। প্রায় একই সময়ে শাহবাগে হামলায় জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত হন।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top