ধর্ষণ-হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Unknown
সেবা ডেস্ক: নারায়ণগঞ্জে স্কুলছাত্রী তানিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 
 
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঙ্গলবার এই রায় দেন। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
 
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- মোহর চাঁন ও আমির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সফর আলী, নুরে আলম ও মনির।
 
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল তানিয়া। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির ও তার বন্ধুরা তানিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়। ওই ঘটনায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। এ ব্যাপারে ১৯ জনের সাক্ষ্য নেয় আদালত। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top