৫০-এ পা দিলেন শাহরুখ

S M Ashraful Azom
সোমবার ৫০-এ পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে মান্নাতের সামনে জড়ো হয়েছিল তার হাজার হাজার ভক্ত। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকাসহ ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছে।
 
অবশ্য ৫০-এ পা দিলেও শাহরুখ মনে করেন তিনি মাত্র ২৫-এ পা দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, আজ ৫০ পূর্ণ হতেই মনে হচ্ছে আবার ২৫ হয়ে গেলাম।
 
এরপর টুইটারের পাতা ভরে যায় শুভেচ্ছা বার্তায়। শাহরুখও ভরিয়ে দেন ধন্যবাদ টুইটে। বান্দ্রায় তার বাংলো মান্নাতের সামনে তখন তিল ধারণের জায়গা নেই। বারান্দায় এসে পরিচিত ভঙ্গিমায় ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন বাদশা।
 
আর জন্মদিনে শাহরুখ কী দিলেন ভক্তদের? টুইটারেই মুক্তি পেল শাহরুখের আগামী ছবি ‘ফ্যান’র প্রথম টিজার। এটাই ভক্তদের তার রিটার্ন বার্থডে গিফট। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top