আব্রামকে নিয়ে কথা বলা বারণ শাহরুখের!

Unknown
সেবা ডেস্ক: শাহরুখের ছোট ছেলে আব্রাম ইতোমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। কিন্তু তার বিষয়ে নাকি কথা বলা বারণ বাবা শাহরুখ খানের। কেননা, গৌরী খান নিজেই নাকি তাকে এই বিষয়ে কথা বলতে বারণ করেছেন!
 
ইদানীং আব্রামকে নিয়ে মিডিয়ায় অনেক কিছু বলছিলেন কিং খান। আব্রামের কি খেলনা পছন্দ? সে কি খেতে ভালবাসে? ছোট্ট আব্রামের এসব খুঁটিনাটি জিনিস শেয়ার করতেন বলিউড বাদশা। আর তাতেই নাকি বেজায় চটেছেন গৌরী। তিনি শাহরুখকে মিডিয়ায় এসব ব্যক্তিগত তথ্য দিতে বারণ করে দিয়েছেন। সম্প্রতি খান দম্পতির এই গোপন তথ্য শেয়ার করেছেন বরুণ ধাওয়ান।
 
বি-টাউনে এখন ছোট্ট আব্রামের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে বরুণের। ‘দিলওয়ালে’র শুটিংয়ে বরুণের সঙ্গে আব্রামকে খেলতেও দেখা গিয়েছিল। বরুণ নিজেই জানিয়েছেন সে কথা। কিন্তু এর থেকে বেশি কিছু জানাতে নারাজ নায়ক। তার কথায়, আব্রামকে নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না। গৌরী ম্যাম শাহরুখ স্যারকে এই ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন। আমি তো কোনো কথাই বলতে পারব না।
 
হঠাৎ কী এমন হল যে, আব্রামকে নিয়ে শাহরুখের কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন গৌরী? যদিও এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কিং খান। খবর: আনন্দবাজার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top