সেবা ডেস্ক: জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনের জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রবিবার দুপুর একটা ৪০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ আজিমপুর কবরস্থানে নিয়ে আসা হয়েছে দাফনের জন্য। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে শনিবার দুপুরে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
