মুক্তমনাদের উপর একের পর এক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কর্মজীবী নারী’র বিবৃতি

Unknown
সেবা ডেস্ক: মুক্তমনাসহ এর সাথে সংশি­ষ্টদের উপর কতিপয় দুবৃত্তদের একের পর এক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদিকা শারমিন কবীর ও নির্বাহী পরিচালক রোকেয়া রফিক এক বিবৃতিতে বলেন, দুবৃত্তরা আবারও রক্তের হলি খেলায় মেতে উঠেছে। গতকাল দুবৃত্তদের হামলায় নিহত হলেন অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এবং আরেকটি হামলার ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অভিজিৎ রায়ের আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তারেক রহিম ও রণদীপম বসু। তাঁরা ক্ষোভের সাথে বলেন, এই ঘটনায় আমরা স্তম্ভিত এবং হামলাকারীদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নেতৃবৃন্দ এর প্রতিবাদে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top