সেবা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। পৃথিবীর সব দেশেই এসব ঘটে। সাম্প্রতিক হত্যাকাণ্ড যে নামেই ঘটানো হোক, তারা আগে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডনে বসে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন মর্মে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য যথার্থ। তবে লন্ডনে বসে হোক, আর যেখানে বসেই ষড়যন্ত্র হোক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
