সেবা ডেস্ক: নাশকতার আশঙ্কায় পিরোজপুরের কাউখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ তিন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদেরকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম (৪৫), আমরাজুড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী আনোয়ার হোসেন (৪০) ও শিবির সমার্থক নুর-ই-মার্জান (৩৫) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
