সেবা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্রই প্রকাশক হত্যার সঙ্গে জড়িত। যারা এর আগে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারাই এই ধরনের হামলা করেছে। তবে অপরাধীরা ছাড় পাবে না। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শুদ্ধস্বরের প্রকাশক টুটুলকে পুলিশ প্রটেকশন দেয়া হয়েছিল। কিছু দিন পুলিশি নিরাপত্তা চলেছেও। কিন্তু পরে টুটুল বলেছে, এতে তার ব্যবসা ক্ষতি হচ্ছে। পুলিশি নিরাপত্তা তার দরকার নেই। তিনি বলেন, বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানোর নির্দেশনা থাকলেও তা মানেনি অনেকেই। এ কারণে অপরাধী সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
