সেবা ডেস্ক: ফেনীর ফুলগাজীতে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার দক্ষিণ আনন্দপুর বন্দুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম চৌধুরী (৬৫) পাশ্ববর্তী পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের আলতাফ আলী চৌধুরীর ছেলে।
ফুলগাজী থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ জানান, রবিবার রাতে ঢাকার শমরিতা হাসপাতাল থেকে কাশেমকে পরশুরামে নিয়ে যাওয়ার সময় ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর বন্দুয়া এলাকায় একটি সেতু থেকে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে আবুল কাশেম চৌধুরীসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আহত অ্যাম্বুলেন্স চালক ও রোগীর দুই স্বজন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের চেষ্টা চলছে।