রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ 'বাইরের আঘাত'

S M Ashraful Azom
মিশরের সিনাইয়ে যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে মুখ খুলেছে খোদ ঐ বিমান কোম্পানি। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ কোম্পানি মেট্রোজেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বাইরের কোনো বস্তুর সাথে সংঘর্ষ ছাড়া এই দুর্ঘটনা সম্ভব নয়। একই কারণে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পাইলট।
 
বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দেয়ার পর মিশর সরকারের পক্ষ থেকে সাড়ে নয় কিলোমিটার উচ্চতা থেকে জঙ্গিদের দ্বারা বিমান ভূপাতিত করার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছিল।
তবে রুশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, এই দুর্ঘটনা নিয়ে মনগড়া কিছু তারা ধারণা করতে চান না, তবে কোনো সম্ভাবনাই রাশিয়া নাকচ করছে না।
 
শনিবার শারম-আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী বিমানটি বিধ্বস্ত হবার পর থেকে চারটি সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কারিগরি ক্রুটি, পাইলটের ত্রুটি, ক্ষেপণাস্ত্রের আঘাত, বা প্লেনের ভেতরে কোন বোমা বিস্ফোরণ এগুলোর যেকোনো একটি ।
 
তবে রুশ কর্মকর্তারা বলছিলেন যে, ৩১ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা বিমানটিতে কোন ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লাগার কথা নয়। পাইলটের কোন সমস্যা হয়েছিল কিনা বা কোন যান্ত্রিক ত্রুটি ঘটেছিল কিনা তাও নিশ্চিত করা যায় নি। তবে দু’দিনের মাথায় এখন বলা হচ্ছে যে এটা হয়তো নিছক দুর্ঘটনা নয়।
 
২২৪ জন আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির ১৪০জনের মৃতদেহ ইতিমধ্যে সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top