খালেদা জিয়া গুপ্তহত্যা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্তহত্যা চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি এখন বিদেশে বসে গুপ্ত হত্যা শুরু করেছেন।’
 
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের গুপ্ত হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী, লেখক, প্রকাশক ও বিদেশিরা।’
 
এসব ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদল জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্ত করে খুনিদের ধরলেই দেখা যাচ্ছে এরা ছাত্রজীবনে শিবির ও অথবা ছাত্রদল করত।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top