বিএনপি-জামায়াত সরকারের আমলে যখন তত্কালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা হলো, তখন কারও উচ্চবাচ্য দেখিনি। এখন দেখি সবাই দল বেঁধে নেমেছে। বাঁদরের লেজে আগুন দিয়ে আপনারা সারা দুনিয়াকে তছনছ করবেন, আর এখানে এসে চোরকে বলবেন চুরি কর, গৃহস্থকে বলবেন সাবধান। আপনাদের এই অশুভ খেলা এখানে জয়ী হবে না। মানুষের গণতন্ত্রের যে স্পৃহা, এটিই শেখ হাসিনার জয়রথের এগিয়ে যাওয়ার শক্তি।’
জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর তোপখানা সড়কে বি এম এ মিলনায়তনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন এ কথা বলেন।
তিনি বলেন, ‘চার নেতা জীবনে-মরণে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোগী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি তাদের ছিল নিরঙ্কুশ আস্থা। জীবনে ও মরণেও কী ভাবে সহকর্মীর সাথী হওয়া সম্ভব, চার নেতা সেটি শিখিয়ে গেছেন। তারা বঙ্গবন্ধুকে ছায়ার মতো অনুসরণ করেছেন। হত্যাকারীরা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের স্বপ্ন নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু পারেনি।’

