হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পপতি ফারুক নিহত

Unknown
সেবা ডেস্ক: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়েস্টমন্ট পাওয়ারের সাবেক চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক নিহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকালে সদর উপজেলার নছরতপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম জানান, তাজুল ইসলাম ফারুক সকালে একাই প্রাইভেট কার নিয়ে বাড়ি থেকে দূরে মর্নিংওয়াকে গিয়েছিলেন। সকাল সোয়া ৬টায় তিনি নছরতপুরে গাড়ি নিয়ে মহাসড়কে উঠতে চাইলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকা নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ভুরুন্তি নামক স্থানে পৌঁছলে তিনি মারা যান।
 
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ  থাকায় রাস্তার দু’পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top