সেবা ডেস্ক: ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এই সফরে ১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
ফ্লাইটটি নেদারল্যান্ডসের স্থানীয় সময় রাত ৯টায় আমস্টার্ডম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে পৌঁছানোর কথা রয়েছে। আমস্টার্ডামে যাওয়ার সময় প্রধানমন্ত্রী আবুধাবিতে ৫ ঘণ্টা যাত্রা বিরতি করবেন।
সফর চলাকালে প্রধানমন্ত্রী আগামীকাল ৪ নভেম্বর সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে তার রাজপ্রাসাদে সাক্ষাৎ করবেন।
আগামী ৫ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।