এ ৩২১ বিমানের উড্ডয়ন বন্ধ ঘোষণা করল রাশিয়া

S M Ashraful Azom
মিশরের সিনাইয়ে রুশ এয়ারলাইন্স কোগলিমভিয়ার এ-৩২১ মডেলের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সংস্থাটির একই মডেলের অন্য বিমানগুলোর উড্ডয়ন বন্ধ করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।
 
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে এই খবর। যদিও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া এয়ারলাইন্সটির একজন প্রতিনিধির বরাত দিয়ে বলেছে, কর্তৃপক্ষ এখনও রোসত্রান্সনাৎজোরের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনামা হাতে পায়নি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী এ-৩২১ মডেলের একটি বিমান শনিবার সকালে মিশরের শার্ম আল-শাইখের রেড সি রিসোর্ট থেকে আকাশে উড়ার ২৫ মিনিটের মাথায় সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় এবং বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হয়। যাত্রীরা ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিল। 
 
 
১৯৯৪ থেকে মাঝারি মানের পরিবহণ বিমান এ-৩২১ এর যাত্রা শুরু হয়। সারা বিশ্বে এ মডেলের ১,১০০টি’র বেশি বিমান যাত্রী পরিবহন করছে এবং সেগুলোর নিরাপত্তা রেকর্ড বেশ ভাল। বিমানটির স্বয়ংক্রিয় কম্পিউটার ব্যবস্থা বৈমানিকদের নিরাপদ সীমার মধ্যে থেকে উড়ায় সাহায্য করে। এয়ারলাইন্স জানায়, বিধ্বস্ত বিমানটি ১৯৯৭ সালে নির্মিত। ২০১২ সাল পর্যন্ত এটি মেট্রোজেটের অধীনে ছিল। ২১ হাজার ফ্লাইটে বিমানটি প্রায় ৫৬ হাজার ঘণ্টা আকাশে উড়েছে। বিধ্বস্ত বিমানটির ব্লাকবক্স দুইটি উদ্ধারের ঘণ্টা খানেকের মধ্যেই মিশর ও রাশিয়ার তদন্ত কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন এবং তথ্য অনুসন্ধান করছেন।
 
 
বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সিনাই অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি জঙ্গি দল টুইটারে এক বিবৃতিতে বিমানটি ভূপাতিত করার দাবি করে।যদিও মিশরীয় কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক তদন্তে বিমানটি গুলি করে ভূপাতিত করার কোনো প্রমাণ তারা খুঁজে পাননি। রাশিয়ার পরিবহণমন্ত্রীও বলেছেন, এখনই তারা আইএসের দাবিকে সত্য বলে বিবেচনা করছেন না। রয়টার্স।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top