সেবা ডেস্ক: রাজধানীতে জাগৃতি প্রকাশককে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা দুইটির তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম এই তথ্য জানান।
মুনতাসিরুল ইসলাম বলেন, সকালে দুই মামলা তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশকে দেয়া হয়েছে।
গত শনিবার পৃথক হামলায় জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত ও শুদ্ধস্বরের প্রকাশ আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজন আহত হন।
ঐ ঘটনায় সোমবার দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে টুটুল মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। দুই মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
