পরিচালনায় কঙ্কনা

Unknown
সেবা ডেস্ক: পরিচালনা যার রক্তে মিশে আছে, সে পরিচালনায় আসবে না তা কী করে হয় বলুন! পরিচালনায় তো তিনি আসবেনই, ছিল শুধু অপেক্ষা। তবে এবার মনে হয় সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে পরিচালনায় আসছেন কঙ্কনা সেন। পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে চিদানন্দ দাশগপ্তের নাতনি, অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মার। শোনা যাচ্ছে, অভিষেক চৌবে ও হানি ত্রেহানের প্রযোজনায় একটি ছবি পরিচালনা করতে চলেছেন কঙ্কনা। ছবির নাম এখনও ঠিক করে উঠতে না পারলেও চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ করে এনেছেন। তবে এই প্রথম নয়। এর আগে শর্টফিল্ম পরিচালনা করেছেন তিনি। অভিনয়ের দিক থেকেও এখন সময়টা বেশ ভালই যাচ্ছে তাঁর। মেঘনা গুলজারের তালোয়ারের সাফল্যের পর আপাতত আকিরা ছবির সুটিংয়ে ব্যস্ত কঙ্কনা। এর পর হাতে রয়েছে বাদল সরকারের নাটক অবলম্বনে অপর্ণা সেনের ‘সারি রাত’। শর্টফিল্ম ‘নয়নতারার নেকলেস’-এ দেখা যাবে তাঁকে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top