আত্মসমর্পণের পর মির্জা ফখরুল কারাগারে

Unknown
সেবা ডেস্ক: পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে জামিন নামঞ্জুর করে কারগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম মারুফ হোসেন এই আদেশ দেন। 
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আত্মসমর্পণের মেয়াদ আট সপ্তাহ বৃদ্ধির জন্য আদালতে আবেদন দাখিল করেছিলেন মির্জা ফখরুল। শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আবেদনটি নিষ্পত্তি করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন। এছাড়া ফখরুলের জামিন প্রশ্নে জারিকৃত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে বলেছে আদালত।
গত ১৩ জুলাই পল্টন থানার তিনটি নাশকতার মামলায় মির্জা ফখরুলকে জামিন দেয় আপিল বিভাগ। পাশাপাশি উন্নত চিকিত্সা গ্রহণ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ফখরুল নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ করতে পারেননি। পরে তার আত্মসমর্পণের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন তার আইনজীবী সগীর হোসেন লিয়ন। শুনানি শেষে আপিল বিভাগ মেয়াদ বৃদ্ধি না করে ফখরুলকে মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top