সেবা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেফোডিল কম্পিউটার শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এটি কার্যকর হবে। ডেফোডিল কম্পিউটারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগে অবস্থিত ডিআইইউ অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১২.১৭ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.৩৬ টাকা।
