টুটুলকে হত্যা চেষ্টা মামলায় আসামি ৩

Unknown
সেবা ডেস্ক: ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় তিন আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
 
সোমবার বিকালে শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের পক্ষে এক স্বজন মোহাম্মদপুর থানায় এই মামলার এজাহার জমা দেন। তেজগাঁও পুলিশের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
 
শনিবার বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এতে প্রকাশক টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিম আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top