হরতাল সমর্থনে জাবি’র সামনে সড়ক অবরোধ

Unknown
সেবা ডেস্ক: লেখক-প্রকাশকদের হত্যা ও হামলার প্রতিবাদের গণজাগরণ মঞ্চের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা (প্রান্তিক) গেইটের সামনে গণজাগরণ মঞ্চের অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, “আমাদের পিঠ শুধু দেওয়ালেই ঠেকেনি, আজ আমাদের পিঠে চাপাতিও ঠেকেছে। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা নিরাপত্তার দাবি নিয়ে এখানে এসেছি।”

এদিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তিন কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top