নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যা: ২ জনের ফাঁসি

S M Ashraful Azom
নারায়ণগঞ্জে স্কুলছাত্রী তানিয়া আক্তার (১৪) হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে প্রত্যেক আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, খোকন মিয়া ও মোহর চাঁন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সফর আলী, নূরে আলম ও মনির হোসেন। মামলা চলাকালীন তারা মিয়া নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি রাকিব উদ্দিন রাকিব বলেন, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার রেবতি মোহন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়াকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরদিন তার লাশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট জমা দেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top