হরতালে মঙ্গলবারের জেএসসি পরীক্ষা শুরু দুপুর ২টায়

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: হরতালের কারণে মঙ্গলবারের জেএসজি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবারের জেএসসির ইংরেজি প্রথম পত্র এবং জেডিসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে।
 
‘অনিবার্য’ কারণে এসব পরীক্ষা পেছানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
 
উল্লেখ্য, জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
 
গণজাগরণ মঞ্চের এই হরতালের কর্মসূচিকে কেন্দ্র করেই অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সময় চার ঘণ্টা পেছানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top