আবারো স্থগিত দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সফর

Unknown
সেবা ডেস্ক: দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সফর আবারো স্থগিত করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুরো স্কোয়াডকে না পাওয়ায় আজ মঙ্গলবার বাংলাদেশ সফরে আসা সম্ভব হচ্ছে না। 
একবার পেছানোর পরে ২৮ অক্টোবর আসার কথা থাকলেও  পর ৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আজ মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের।   ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত নিরাপত্তা শঙ্কাসহ বেশ কিছু কারণ দেখিয়েছেন সফর স্থগিতের পেছনে। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারকে এই সফরে পাওয়া যাচ্ছিল না। কারও ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কা, কারও কাজ, কারও আবার এই সময়ে আছে বছর শেষের পড়াশোনা ও পরীক্ষা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে নতুন করে সূচি নির্ধারণে বিসিবির সঙ্গে কথা বলছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সিরিজটি খেলতে শুরুতে গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর প্রোটিয়া মেয়েদের সফরও পিছিয়ে যায়। পরে তাদের বাংলাদেশে আসার নতুন তারিখ ঠিক হয় ৩ নভেম্বর। কিন্তু মঙ্গলবার বাংলাদেশে না আসার কথা জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি বলেন, দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ আমাদের বলেছে তারা মঙ্গলবার আসতে পারবে না। তারা কিছু ব্যবস্থাপনাগত সমস্যার কথা বলেছে। আমরা আশা করবো দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং তারা সফরের নতুন একটি তারিখ ঘোষণা করবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top