৯ ঘণ্টা পর নাটোরে রেল যোগাযোগ শুরু

Unknown
সেবা ডেস্ক: প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা, রাজশাহী ও খুলনার সঙ্গে দিনাজপুর ও রংপুরের রেল যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে পুনরায় এই রেল যোগাযোগ শুরু হয়।

রেলওয়ে (পশ্চিম) কন্টোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার দিনগত রাত সোয়া ১ টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি হুগোল বাড়িয়া রেল ক্রসিং পার হওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ঐ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top