দীপন হত্যার নিন্দা খালেদা জিয়ার

Unknown
সেবা ডেস্ক: শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জাগৃতি প্রকাশনী’র স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং অপর আরেকটি প্রকাশনী সংস্থা ‘শুদ্ধস্বর’ এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এ ধরনের কাপুরোষোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন নিহত ফয়সাল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন। ‘মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে-সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top