ঢাকায় দু’দিনব্যাপী এশিয়ান ব্যাংকিং সামিট শুরু

S M Ashraful Azom
পরিবর্তনশীল প্রবণতার সাথে বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্যে দিয়ে রাজধানীতে শুরু হয়েছে দু’দিনব্যাপী এশিয়ান ব্যাংকিং সামিট। মঙ্গলবার নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টস এর আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে সামিট শুরু হয়।

প্রথম দিনের আলোচনায় মূল বিষয় ছিলো 'আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?', 'ব্যাংকিং সিকিউরিটি ইন আইটি' এবং 'কমপ্ল্যায়েন্স ইস্যু'। অংশীদাররা পরিবর্তনশীল প্রবণতার সাথে খাপ খাইয়ে চলার জন্য বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট এবং বিদ্যমান রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা শক্তিশালীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। সামিটটি খ্যাতনামা দেশীয় এবং আন্তর্জাতিক ব্যাংকিং বিশেষজ্ঞদের জন্য রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রেড ফাইন্যান্স, কমপ্ল্যায়েন্স এবং আইটি সিকিউরিটি সহ নানা বিষয়ে মতবিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। অন্যান্যের মধ্যে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস এর ফাউন্ডার পার্টনার পঙ্কজ মুন্দ্রা, নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস ও দিব্যা চান্দ্রা রিস্ক প্রিন্সিপাল এর উপদেষ্টা আম্বি ভেঙ্কটেশ্বরন, স্কয়ার সার্কেলস এর সিইও ও লীড ট্রেইনার সতীশ মান্ডোরা। একইসাথে 'আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?' শিরোনামের প্যানেল আলোচনা পরিচালনা করেন নিমাই এর ম্যানেজিং পার্টনার নিসর্গ দুগাড় এবং রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, ভারতের প্রাক্তন সিইও মিস মীরা স্যানাল, বিআইএসির চীফ এক্সিকিউটিভ এম এ রুমী আলী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top