সেবা ডেস্ক: জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের মজুমদার বাড়িতে ছয় ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- মজুমদার বাড়ির মনিরুল ইসলাম ও সরোয়ার হোসেনের বসতঘরসহ রান্নাঘর এবং একই বাড়ির গিয়াস উদ্দিন ও মানিকের রান্নাঘর পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সেলিম খান জানায়, ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চার পরিবারের দুইটি বসতঘর ও চারটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
