দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি

Unknown
সেবা ডেস্ক: দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করতে স্থানীয় সরকার আইন সংশোধনের অধ্যাদেশ জারি হয়েছে। এই অধ্যাদেশ জারির খবরটি সোমবার রাতে নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এরপর ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, “অধ্যাদেশটি হাতে পাওয়ার পর আমরা বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় অন্য সব কাজ দ্রুত সারব, যাতে মধ্য নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারি।” স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় স্থানীয় সরকার আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইন কার্যকর করা হবে বলে তখন জানানো হয়েছিল। আইন সংশোধনের ফলে এখন রাজনৈতিক দলগুলোর প্রতীকেই প্রার্থীরা পৌরসভা নির্বাচন করবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top