মঙ্গলবার পর্যন্ত আজিজ সুপার মার্কেট বন্ধ ঘোষণা

Unknown
সেবা ডেস্ক: প্রকাশকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তারা রাস্তার ‍একপাশ বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন।তাদের দাবি একটাই ঘাতকদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।রাস্তার এক পাশ বন্ধ করে দেয়ায় ঐ এলাকায় যানজটের তৈরি হয়। তবে দুপুর সাড়ে ১২টার পর তারা রাস্তাটি খুলে দেন। এদিকে এই হামলার প্রতিবাদে আগামী মঙ্গলবার পর্যন্ত আজিজ সুপার মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আজ রবিবার বেলা ১২টার দিকে মার্কেটের সামনে বিক্ষোভ থেকে এই ঘোষণা দেয়া হয়।তারা বলেছেন, আমরা পুলিশের ওপর আস্থা রাখতে চাই।আমরা চাই পুলিশ দ্রুত এদের ধরে আইনের আওতায় আনুক।মার্কেটের নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে আরও বেশিকিছু পদক্ষেপ নেয়ার কথা জানান ব্যবসায়ীরা ।তারা বলেন, মার্কেটে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার দেশব্যাপী প্রকাশনা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান অর্থ দিবস বন্ধেরও ঘোষণা দেয়া হয়েছে। প্রসঙ্গত, শনিবার বিকালে শাহবাগের ব্যস্ততম আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top