জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত : খালেদা

Unknown
সেবা ডেস্ক: বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।’ শনিবার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং অপর আরেকটি প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’-এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খালেদা। একই সঙ্গে দেশে ‘অবনতিশীল’ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ধরনের কাপুরোষোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপিপ্রধান। নিহত দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘নিহত ফয়সল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top