রজনীকান্তের বিপরীতে রাধিকা!

Unknown
সেবা ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’তে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন রাধিকা আপ্তে। এবার তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। আগামী ডিসেম্বরে তামিল ছবি ‘কাবালি’র শুটিংয়ে কাজ করবেন তিনি।
 
সম্প্রতি ১৭তম জিও মামি মুম্বাই চলচ্চিত্র উত্সবে যোগ দিয়েছিলেন রাধিকা। সেখানে তিনি আইএএনএসকে জানিয়েছেন, আমি খুবই উচ্ছ্বসিত। ডিসেম্বরের ১ তারিখ আমি শুটিংয়ে যোগ দেব। তবে সেটি মালয়েশিয়ায় নাকি অন্য কোথাও সেটি নিশ্চিত নয়। 
 
‘কাবালি’ ছবিতে রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। ছবিতে রজনীকান্ত একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন। বর্তমানে ছবিটির শুটিং মালয়েশিয়াতে চলছে। সেখানেই ছবির ৭০ ভাগ শুটিং হবে।
 
কালাইপুলি থানু নির্মিত ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে। খবর: এনডিটিভি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top