পহেলা তারিখে শিক্ষকদের বেতন দিতে ব্যাংকে এমপিওশিটের ইলেক্ট্রনিক কপি পাঠানোর নির্দেশ

Unknown
এমপিও বন্টনকারী ব্যাংকগুলো যেন মাসের পহেলা তারিখে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন  দিতে পারেন সে লক্ষ্যে ব্যাংকে এমপিওশিটের ইলেক্ট্রনিক কপি পাঠানোর নির্দেশ দিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ওয়াহিদুজ্জামান শিক্ষা সচিবের নির্দেশে ব্যাংকের সাথে সভার ব্যবস্থা করেন। বৈঠকে শিক্ষা সচিব জানতে চাইলেন, মাসের পহেলা তারিখে এমপিও দিতে চাই। কোথায় বাঁধা? বলুন দূর করব। এমপিও বন্টনকারী ব্যাংক কর্মকর্তারা সচিবকে জানালেন ব্যাংকের সকল ব্রাঞ্চে সিবিএস এর আওতায় না থাকায় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
বৈঠকে উপস্থিত সোনালি ব্যাংকের একজন বলে উঠলো রেমিটেন্স সিস্টেম ব্যবহার করে তারা তা করতে পারেন। ব্যাংক ব্রাঞ্চের কোড নম্বর এবং কে কোন ব্রাঞ্চ হতে টাকা নেয় তা প্রয়োজন। একদিনের মধ্যে পাঠানো গেলেও কে কোন ব্রাঞ্চ হতে টাকা নেন তা বের করতে কিছু সময় লাগবে।
এমপিও সিট প্রিন্ট করতে ৩০ রিম কাগজ লাগে। ছাপতে তিন দিন সময় লেগে যায়। এসব শুনে শিক্ষাসচিব নির্দেশ দিলেন, ব্যাংকে এমপিও সিটের ইলেক্ট্রনিক কপি পাঠাতে হবে।
বৈঠকে উপস্থিত মাউশির একজন নিরাপত্তার কথা বললেন। সচিব সিদ্ধান্ত দিলেন ডিজিটাল স্বাক্ষর এবং এনক্রিপশন ব্যবহার করার। সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সিস্টেম তৈরি করার নির্দেশও দেওয়া হলো।
জান গেছে, বৈঠকে উপস্থিত সকলের প্রতি প্রশ্ন রেখে নজরুল ইসলাম খান বলেন, শিক্ষাসচিব মাসের ১ তারিখে বেতন পায়, শিক্ষকরা কেন এ সময় বেতন পাবে না?
বৈঠকের অগ্রগতি জানতে চাইলে শিক্ষাসচিব দৈনিকশিক্ষাডটকমকে জানান, এক সপ্তাহ পরে আবার সভাকরে অগ্রগতি পর্যালোচনা করবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top